নিজস্ব প্রতিবেদক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
০৬ জুন ২০২৩ ০৮:৪৯
ছবি : বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
সামুদ্রিক মাছের নিরাপদ প্রজনন ও উৎপাদন বাড়াতে
গেল ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন সমুদ্রে সব ধরনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা
জারি করে মৎস্য অধিদপ্তর। নিষেধাজ্ঞার বাস্তবতা মিলল দেশের বৃহত্তম দ্বিতীয় মৎস্য
অবতরণ কেন্দ্র বরগুনা পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে। একসময় সরগরম থাকা এই কেন্দ্র
এখন অনেকটাই ফাঁকা।
এদিকে জেলেরা ট্রলার ঘাটে বেঁধে রেখে অলস সময় কাটাচ্ছেন। অনেক ট্রলার মালিক ট্রলার মেরামত বা রং করার জন্য ট্রলারগুলোকে ডকইয়ার্ডে তুলেছেন। কাজ না থাকায় নিবন্ধিত জেলের মধ্যে সরকারের পক্ষ থেকে খাদ্যসহায়তা হিসেবে ৮৬ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে।
জেডএস/এইচআই