নিজস্ব প্রতিবেদক

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


১১ জুন ২০২৩ ০৮:০৯



চাঁপাইনবাবগঞ্জের প্রথম ভাসমান সৌর প্যানেলের বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে

নিজস্ব প্রতিবেদক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

১১ জুন ২০২৩ ০৮:০৯


ছবি : বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আতাহার-বুলনপুরের বিসিক শিল্প এলাকায় গড়ে উঠেছে দেশের ১ম ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্র। নবাব অটোরাইস মিলের আওতায় নবাব মৎস্য খামার প্রকল্পের দুটি পুকুরে স্থাপন করা হয়েছে এটি। যার মাধ্যমে প্রতিষ্ঠানটির বিদ্যুতের চাহিদা পূরণ করে উৎপাদিত বিদ্যুৎ যাচ্ছে জাতীয় গ্রিডে।

দুটি পুকুরের ওপরে সারি সারি সাজানো সোলার প্যানেল। পুকুরের পানি থেকে একটু ওপরে বিশেষ পদ্ধতিতে বাতাস ও ঢেউ সামলাতে সক্ষম ফ্লোটারের ওপরে ভাসছে প্রায় ১৫০০ সোলার প্যানেল। আর এর নিচেই রয়েছে বিভিন্ন জাতের মাছ। পুরো পুকুরের প্রায় অর্ধেক অংশজুড়ে স্থাপন করা হয়েছে প্যানেলগুলো। প্যানেলগুলো পরিষ্কার করার জন্য প্রতিটি সারির প্যানেলুগলোর পাশ দিয়ে রাখা হয়েছে পানি সরবরাহ লাইন। কোনো কারণে প্যানেলে ময়লা জমলে স্বয়ংক্রিয়ভাবেই ধুয়ে পরিষ্কার হয়ে যাবে। এভাবেই পুকুরে পানির ওপরে বিদ্যুৎ উৎপাদন ও পানির নিচে মাছ চাষ করা হচ্ছে একই সঙ্গে। প্রকল্পটি বাস্তবায়ন করেছে বেসরকারি বিদ্যুৎ উৎপাদন কম্পানি জুলস পাওয়ার লিমিটেড।

জানা যায়, এ ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্রের মোট উৎপাদন ক্ষমতা ২.৩ মেগাওয়াট। এ প্রকল্পের মাধ্যমে সূর্যের আলোকে কাজে লাগিয়ে ও কোনো জমি ব্যবহার না করে বিদ্যুৎ উৎপাদন করা যায়। অন্যদিকে সোলার প্যানেল পানির ওপরে ভাসতে থাকায় টেকসই হয়। ভাসমান সৌরবিদ্যুৎ প্রকল্পের জন্য ছয় একর আয়তনের একটি জলাশয়ের ৫০ শতাংশ জমি ব্যবহার করা হয়েছে। এর লাইফ টাইম প্রায় ২৫ বছর। ঝড় কিংবা টর্নেডোর কথা বিবেচনায় রেখে অ্যাংকরিং সিস্টেমও রাখা হয়েছে প্রকল্পটিতে।

জেডএস/এইচআই