নিজস্ব প্রতিবেদক

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


১৮ জুলাই ২০২৩ ০৪:৫৩



গোয়ালন্দের ক্ষীর চমচমের খ্যাতি বাড়ছে

নিজস্ব প্রতিবেদক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

১৮ জুলাই ২০২৩ ০৪:৫৩


ছবি : বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

রাজবাড়ী জেলার গোয়ালন্দ পৌরসভার গোয়ালন্দ বাজারের ঐতিহ্যবাহী ভরত মিষ্টান্ন ভান্ডারের ক্ষীর চমচমের খ্যাতি রয়েছে জেলার প্রায় সব খানেই। অনেকেই বলছেন দেশ জুড়েও এর খ্যাতি বাড়ছে। বিখ্যাত এই মিষ্টি খেতে ও পরিবার পরিজনের জন্য নিয়ে যেতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দোকানে মানুষের ভীড় লেগেই থাকে।

১৯৮৫ সালে প্রতিষ্ঠিত ভরত মিষ্টান্ন ভান্ডারের মালিক ছিলেন, ভ্যাজাল মন্ডল। এখন তার ছেলে চালাচ্ছেন, দোকান। ভরত চন্দ্র মন্ডল জানান, প্রতিদিন দোকানে ৫০/৬০ কেজি মিষ্টি তৈরী করা হয়। দোকানে যে পরিমাণ মিষ্টি তৈরী করি তার সব মিষ্টিই প্রতিদিনই বিক্রি হয়ে যায়। তার চমচম মি‌ষ্টি সাধারণত একটু রসা‌লো হয়। এর ওপ‌রে খাঁটি দু‌ধের ছানার তৈ‌রি মাওয়ার ক্ষীর প্রলেপ দি‌য়ে তৈ‌রি করা হয় ক্ষীর চমচম।

দোকানে আসা অনেকেই জানালেন, তারা বাব দাদার মুখে শুনেছেন ভরত মিষ্টান্ন ভান্ডারের ক্ষীর চমচমের সুনাম। মিষ্টিগুলো খেতে যেমন সুস্বাদু তেমন রসালোও বটে। একবার খেলে যেকোন মানুষকে বার বার খেতে ইচ্ছে হবে।

অনেকেই জানালেন, তারা মিষ্টি কিনে নিয়ে ঢাকাসহ জেলার বিভিন্ন আত্নীয় স্বজনের বাড়ি বেড়াতে যান। বর্তমা‌নে ৩৫০ টাকা কে‌জি দ‌রে বি‌ক্রি হ‌চ্ছে চমচ‌ম। ত‌বে উৎসব পার্বণে দুধের দাম বাড়তে মিষ্টির দামও কিছুটা বেড়ে যায়।

জেডএস/