কুড়িগ্রাম সংবাদদাতা, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
২১ অক্টোবর ২০২৩ ০২:৫৬
ছবি : সংগৃহীত
আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে সংগঠক সমাবেশ ও জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২০ অক্টোবর) বিকেলে সাদ্দির মোড়, পুরাতন থানার জেলা কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশ ও জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
সমাবেশে এবি পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরী বলেন, এটি গণতান্ত্রিক দল, সবার মতামত অনুযায়ী চলে। একমাত্র মুক্তিযুদ্ধের চেতনাকে ঘিরে গঠন করা হয়েছে আমার বাংলাদেশ পার্টি। বাংলাদেশে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার এগুলো প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য। এজন্য সাধারণ জনগণকে এবি পার্টিতে যোগ দানের আহ্বান জানান তিনি।
আলোচনা শেষে এবি পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক ও সিনিয়র সহকারী সদস্য সচিব কুড়িগ্রাম জেলা কমিটিতে নজরুল ইসলাম খাঁনকে আহ্বায়ক ও আরিফুজ্জামান সাগরকে সদস্য সচিব করে ৩৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।
কেন্দ্রীয় কমিটির সহকারী সদস্য সচিব ও কুড়িগ্রাম জেলার আহ্বায়ক নজরুল ইসলাম খাঁনের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমার বাংলাদেশ পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সিনিয়র সহকারী সদস্য সচিব আনোয়ার শাহাদাত টুটুল ও আব্দুল বাছেত মারজান।
এছাড়াও জেলার সদস্য সচিব আরিফুজ্জামান সাগর, সাংগঠনিক সচিব মোজাম্মেল হক বাবু সহ বিভিন্ন উপজেলার আহ্বায়ক ও সদস্য সচিব এবং অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
জেডএস/