ফরিদপুর প্রতিনিধি, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
২১ অক্টোবর ২০২৩ ০৪:৩৬
ছবি : সংগৃহীত
ফরিদপুর
নির্বাচনী আসন-২ (নগরকান্দা- সালথা) এ আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে প্রস্তুতি
নিচ্ছেন আওয়ামী লীগের চার জন মনোনয়ন প্রত্যাশী। তারা হলেন- বর্তমানে উপ নির্বাচনে বিজয়ী
সংসদ সদস্য ও সাবেক সংসদ উপনেতা বর্ষীয়ান রাজনীতিবীদ সৈয়দা সাজেদা চৌধুরীর কনিষ্ঠ পুত্র
শাহদাব আকবর লাবু চৌধুরী, ফরিদপুর জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও ফরিদপুর জেলা পরিষদের
সদস্য অধ্যাপক আঞ্জুমানআরা বেগম, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও সাবেক সাংসদ সাইফুজ্জামান
চৌধুরী জুয়েল, নগরকান্দা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জামাল হোসেন মিয়া।
মনোনয়ন প্রত্যাশীরা দুইটি উপজেলার ১৯টি ইউনিয়নের গ্রামের বাড়িতে বাড়িতে গিয়ে গণসংযোগ ও উঠান বৈঠক অব্যাহত রেখেছেন। এ নির্বাচনী গণসংযোগে প্রথম স্থানে আছে আঞ্জুমান আরা বেগম, ২য় স্থানে রয়েছেন জামাল হোসেন মিয়া, ৩য় অবস্থানে রয়েছেন সাইফুজ্জামান চৌধুরী জুয়েল এবং চতুর্থ স্থানে রয়েছেন শাহদাব আকবর লাবু চৌধুরী।
সংসদীয় ২ আসনের স্থানীয়রা জানান, সৈয়দা সাজেদা চৌধুরী দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে রাজনৈতিক প্রতিনিধি হিসেবে প্রথমে তার জ্যেষ্ঠ পুত্র আয়মন আকবর চৌধুরী বাবলু তার পক্ষে নগরকান্দা ও সালথাবাসীর দেখভাল করেন। তারপর সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যু পর্যন্ত তার কনিষ্ঠ পুত্র বর্তমান সাংসদ শাহদাব আকবর লাবু চৌধুরী দেখভাল করেন। কিন্তু সৈয়দা সাজেদা চৌধুরীর অভিজ্ঞতা ও জনগণের ভালবাসা ইত্যাদি কোনকিছুই ধরে রাখতে পারেনি তার পুত্ররা। লাবু চৌধুরী বিভিন্ন সময়ে নানা কারণে সাধারণ জনগণকে তার পক্ষে ধরে রাখতে পারেনি বলেও স্থানীয়রা জানান।
সালথা ও নগরকান্দার নাম প্রকাশে অনিচ্ছুক জনগণেরা জানান, আঞ্জুমান আরা বেগম নগরকান্দার
স্থানীয় সন্তান এবং একজন সাদামনের মানুষ হিসেবে পরিচিতি লাভ করেছেন। তিনি দুই উপজেলার প্রতিটি বাড়িতে গিয়ে আগামী সংসদ নির্বাচনের জন্য নৌকা প্রতিকের পক্ষে
ভোট চাচ্ছেন এবং গণ সংযোগ ব্যাহত রেখেছেন ।
অ্যাড জামাল হোসেন মিয়া ছাত্র রাজনীতি থেকে উঠে আসা একজন রাজনৈতিক নেতা হয়েছেন। দীর্ঘ দিন সাবেক সংসদ উপনেতা সাজেদা চৌধুরীর এপিএস হিসেবে কাজ করেছেন ও পরিচিতি পেয়েছেন। তার নিজের বাড়ি তালমা ইউনিয়নে। এ ইউনিয়নের একাধিকবার তার বাবা বীর মুক্তিযোদ্ধা মরহুম আবু শহীদ মিয়া চেয়ারম্যান নির্বাচিত হয়েছিল। তিনি মারা যাবার পরে জামাল হোসেনের মা দেলোয়ারা বেগম নির্বাচিত হোন। বর্তমানে জামাল হোসেনের বড় ভাই কামাল হোসেন তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। জামাল হোসেন মিইয়া নিজ ইউনিয়নে ও মিডিয়া অঙ্গনে এগিয়ে আছেন। জামাল হোসেন মিয়া বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
অন্যদিকে সাইফুজ্জামান চৌধুরী জুয়েলে নগরকান্দা উপজেলার ফুলসুতি ইউনিয়নের চৌধুরী পরিবারের সন্তান। তিনি জাতীয় পার্টির আমলে নগরকান্দার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
জেডএস/