টাঙ্গাইল সংবাদদাতা, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
২৩ মার্চ ২০২৪ ০৪:৩৩
ফাইল ছবি।
মসজিদের ইমামদেরকেও পর্যায়ক্রমে টিসিবির কার্ডের আওতায়
আনা হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
আজ শনিবার (২৩ মার্চ) টাঙ্গাইলের নাগরপুর উপজেলার
সকল মসজিদের ইমামদের সঙ্গে পবিত্র মাহে রমজান উপলক্ষে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান
অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নাগরপুর উপজেলা মিলনায়তনে উপজেলা ইমাম সমিতি এ অনুষ্ঠানের
আয়োজন করে।
আলহাজ্ব মকবুল হোসেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মজিবুল
ইসলাম পান্নার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজা
মোহাম্মদ গোলাম মাসুম প্রধান, নাগরপুর থানার ওসি জসিম উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশেনের
সাবেক উপ-পরিচালক মোহাম্মদ আলী। অনুষ্ঠানে উপজেলার সকল মসজিদের ইমামদের মাঝে ঈদ উপলক্ষে
আর্থিক সম্মাননা প্রদান করা হয়।
এসএএল/