ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
১৮ জুলাই ২০২৪ ০৮:২৬
ছবিঃ সংগৃহীত
ঢাকার মার্কিন
দূতাবাস বৃহস্পতিবার সাধারণ মানুষের জন্য কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।
বুধবার
(১৭ জুলাই) রাতে দূতাবাসের ওয়েবসাইটে দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
এতে বলা
হয়েছে, গত কয়েকদিন ধরে ঢাকাসহ আশেপাশের এলাকায় সরকারি চাকরিতে কোটা সংস্কার চেয়ে চলমান
আন্দোলন সহিংস হয়ে উঠেছে। এখন পর্যন্ত সারাদেশে কয়েকজন নিহত ও হাজারের বেশি আহত হয়েছেন।
পরিস্থিতি ভয়াবহ। বিক্ষোভের কারণে ঢাকায় যান চলাচলে সমস্যা হতে পারে এবং এতে ঘরে বাহিরে
আসা কঠিন হয়ে যাবে।
বিজ্ঞপ্তিতে
বলা হয়, এ পরিস্থিতিতে মার্কিন নাগরিকদের সহনশীল আচরণ করা উচিত এবং বিশ্ববিদ্যালয়ের
মতো এলাকায় ভ্রমণের পরিকল্পনা থাকলে তা পুনর্বিবেচনা করা উচিত। এছাড়াও বিক্ষোভ এবং
বৃহৎ জমায়েত হয় এমন জায়গা এড়িয়ে যাওয়া ভালো।
এতে আরও
বলা হয়েছে, পরিস্থিতি বিবেচনায় বৃহস্পতিবার মার্কিন দূতাবাস সাধারণের জন্য বন্ধ থাকবে।
দূতাবাসকর্মীদের কূটনৈতিক এলাকার মধ্যেই অবস্থান করতে অনুরোধ করতে বলা হচ্ছে।
/এসবি