ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
২৬ নভেম্বর ২০২৪ ০৮:২৫
ছবি: সংগৃহীত
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা ও চট্টগ্রামে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশের
(বিজিবি) জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বাসসকে এ তথ্য জানান।
এর মধ্যে রাজধানীর শাহবাগ, মৎস্যভবন ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল
এলাকায় চার প্লাটুন এবং চট্টগ্রাম মহানগরীতে ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।
তিনি বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর শাহবাগ,
মৎস্যভবন ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। অপরদিকে,
চট্টগ্রাম মহানগরীতে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
/এসবি