ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


০৬ ডিসেম্বর ২০২৪ ০৯:১৮



সড়ক দুর্ঘটনায় মাউশির উপসচিব নিহত

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

০৬ ডিসেম্বর ২০২৪ ০৯:১৮

সড়ক দুর্ঘটনায় মাউশির উপসচিব নিহত

ছবি: সংগৃহীত

সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের (বেসরকারি বিশ্ববিদ্যালয়- ১) উপসচিব ড. মো. ফরহাদ হোসেন। নিহত ফরহাদ হোসেন মুলাদী সদর ইউনিয়নের চর লক্ষীপুর এলাকায় মাওলানা আব্দুল কাদেরের ছেলে।

শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেল পৌনে ৫ টার দিকে বরিশালের মুলাদী উপজেলার প্যাদারহাট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ফরহাদ হোসেন শুক্রবার বিকেলে মীরগঞ্জ ফেরিঘাট থেকে একটি থ্রি-হুইলারের যাত্রী হয়ে মুলাদী সদরের উদ্দেশে রওনা দেন।

থ্রি হুইলারটি (মাহিন্দ্রা আলফা) প্যাদারহাট পার হয়ে হাওলাদার ব্রিজের কাছাকাছি পৌঁছালে একটি কুকুর হঠাৎ সেটির সামনে আসে। চালক তখন ব্রেক করলে থ্রি হুইলারটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।’

ওসি আরো বলেন, ‘চালকের যে পাশে মো. ফরহাদ হোসেন বসা ছিলেন, মাহিন্দ্রাটি সে পাশে উল্টে যায়। এতে ফরহাদ হোসেন মাথায় গুরুতর আঘাত পান।

তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনায় থ্রি-হুইলারের চালক ও অন্যান্য যাত্রীরা তেমনভাবে আহত হয়নি জানান তিনি।

মুলাদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাইদুর রহমান জানান, হাসপাতালে আসার আগেই ড. ফরহাদ হোসেনের মৃত্যু হয়েছে।

/এসবি