ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
২৪ ডিসেম্বর ২০২৪ ১২:১৫
ছবি: সংগৃহীত
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ফুচকা কেনার জন্য বের হয়ে নিখোঁজ হয়েছেন ইকরা (১২) নামে একটি শিশু। নিখোঁজের চার দিন পেরিয়ে গেলেও ইকরার সন্ধান পাওয়া যায়নি। একপর্যায়ে যাত্রাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি করে তার পরিবার। শুক্রবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে যাত্রাবাড়ী থানার রসুলপুর ইউনিয়নের ৬১ নম্বর ওয়ার্ড এলাকায় শিশুটি নিখোঁজ হয়।
মঙ্গলবার
(২৪ ডিসেম্বর) সকালেও শিশুটির কোনো সন্ধান মেলেনি বলে জানায় তার পরিবার।
এ বিষয়ে
ইকরার বড় বোন বলেন, ইকরা আমার মাকে বলে ফুচকা আনতে বাসার নিচে যায়। ও বাসা থেকে বের
হওয়ার পর আর বাসায় ফেরেনি। পরে আমরা তাকে খুঁজতে এলাকার ফুচকার দোকানে যাই। কিন্তু
অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো খোঁজ পাইনি। পরে বোনকে না পেয়ে যাত্রাবাড়ী থানায় সাহায্যের
জন্য আবেদন করি। প্রথম দিকে ডায়েরি না নিলেও গত রোববার সাধারণ ডায়েরিভুক্ত করা হয়।
তিনি আরও
বলেন, কারও প্রতি আমাদের কোনো রাগ বা ক্ষোভ নেই। আমারা ইকরাকে ফেরত চাই। যারা এ কাজের
সঙ্গে জড়িত, তারা যদি কোনো মুক্তিপণ দাবি করে থাকে, আমরা তাও দিতে রাজি। আমরা শুধু
আমাদের বোনকে ফেরত চাই।
এ দিকে সাধারণ
ডায়েরির বিষয়ে জানতে যাত্রাবাড়ী থানায় যোগাযোগের জন্য ফোন করা হলে তারা ফোন রিসিভ না
করায় কারও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
/এসবি