নিজস্ব প্রতিবেদক
বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর
০২ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:৫৭
নিজস্ব প্রতিবেদক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
০২ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:৫৭
ছবি: সংগৃহীত
সাংবাদিক, মানবাধিকার কর্মী এবং আন্তর্জাতিক পুরস্কারজয়ী বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতা শাহাদাত রাসএলকে হত্যার হুমকি দিয়েছে ধর্মীয় উগ্রবাদীরা। ফলে তিনি হামলার আশঙ্কা ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। গত ২৪ জানুয়ারি ফেসবুকে ইসলামী উগ্রবাদী একাধিক ব্যক্তি রাসেলকে হত্যার আহ্বান জানায়। পরেরদিন ঢাকায় তার বাড়িতে গিয়ে ভাংচুর করে সন্ত্রাসীরা।
বাংলাদেশে গত দুই যুগের বেশি সময় ধরে ধর্মনিরপেক্ষতা, এলজিবিটিকিউ+ অধিকার এবং মুক্ত মতপ্রকাশকারীরা চরম নিরাপত্তা ঝুঁকিতে রয়েছেন। তারা বিভিন্ন সময়ে মৌলবাদী গোষ্ঠীগুলোর হামলার শিকার হয়েছেন, এদের মধ্যে কয়েকজন নিহত হয়েছেন। এরই ধারাবাহিকতায় এবার শাহাদাত রাসএলকে হুমকি দেওয়া হয়েছে।
শাহাদাত রাসএল বর্তমানে নেপালে অবস্থান করছেন। গত বছরের ৭ আগস্ট ধর্মীয় চরমপন্থীরা ঢাকায় তার বাসায় হামলা চালায়। সে সময়ে তিনি বাসার বাইরে থাকায় প্রাণে বেঁচে যান। শাহাদাত রাসএলর মুক্তমত প্রকাশের কারনে ক্ষুব্ধ উগ্রবাদীরা তাকে থামিয়ে দিতে এই হামলা চালায় বলে অভিযোগ উঠে। পরবর্তীতে রাসেল জীবন বাঁচাতে নেপালে চলে যান।
গত ২৪ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চরমপন্থীরা আবারও সাংবাদিক শাহাদাত রাসএলকে হত্যার প্রকাশ্য ডাক দেয়। উগ্রবাদীদের অভিযোগ, শাহাদাত রাসএল ধর্মনিরপেক্ষতা, এলজিবিটিকিউ+ অধিকার এবং নাস্তিকতা প্রচার করছেন। বাংলাদেশে এরকম ফেসবুকে প্রকাশ্য হত্যার হুমকির পর একাধিক মুক্তমনা ব্যক্তিত্বকে হত্যা করা হয়। ফলে শাহাদাত এর নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।
২৫ জানুয়ারি ঢাকায় শাহাদাত রাসএলর বাড়িতে হামলা চালায়। তাঁর পরিবারের সদস্যরা বাধ্য হয়ে আত্মগোপনে চলে যায়। তাঁর স্ত্রী পুলিশের কাছে অভিযোগ করতে গেলে পুলিশ মামলা নিতে অস্বীকৃতি জানায়, যা ধর্মীয় উগ্রবাদীদের বিচারহীনতার চিত্র তুলে ধরে।
নেপাল থেকে শাহাদাত রাসএল বেঙ্গল নিউজ টোয়েন্টিফোরকে বলেন: “আমি নিজের জীবন বাঁচাতে বাংলাদেশ ছেড়ে এসেছি, কিন্তু আমার স্ত্রী ও সন্তান এখনো প্রচণ্ড ঝুঁকির মধ্যে রয়েছে। প্রতিদিন আমি তাদের নিরাপত্তা নিয়ে ভয় পাই। এমনকি নেপালেও আমার নিরাপত্তা নিশ্চিত নয়। উগ্রবাদীরা আমাকে হত্যার ষড়যন্ত্র করছে। ২০২০ সাল থেকে আমি শুধু মানবাধিকার ও ধর্মীয় উগ্রবাদের বিরুদ্ধে কথা বলার কারণে মৃত্যুর ছায়ায় বাস করছি।”
বর্তমানে শাহাদাত রাসএল ওয়াশিংটন ডিসি ভিত্তিক ‘দ্যা ভয়েস নিউজ’ পত্রিকায় এসোসিয়েট এডিটর হিসেবে কর্মরত আছেন। মতপ্রকাশের স্বাধীনতা এবং ধর্মনিরপেক্ষতার পক্ষে সাংবাদিক শাহাদাত রাসএলর সাহসী ভূমিকা তাঁকে বিশ্বব্যাপী প্রশংসিত করেছে। স্বাধীন চলচ্চিত্র নির্মাণ এবং অনুসন্ধানমূলক লেখনীর মাধ্যমে তিনি ধর্মীয় নিপীড়ন, সামাজিক সুবিচার এবং সংখ্যালঘু অধিকার বিষয়গুলোকে তুলে ধরেন। যুক্তরাষ্ট্র, ফ্রান্স, আমেরিকা, নেপাল, ভারতসহ বিভিন্ন দেশে তাঁর কাজ সম্মানিত হয়েছে। সাংবাদিকতার মাধ্যমে মানবাধিকারের পক্ষে কাজ করায় নেপাল থেকে মানবাধিকার পুরস্কার পান সাংবাদিক শাহাদাত রাসএল। দীর্ঘদিনের কর্মকান্ড তাকে মৌলবাদের বিরুদ্ধে একটি অটল কণ্ঠস্বর হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
এর আগে ২০২০ সালে সাংবাদিক শাহাদাত রাসএলকে হত্যার হুমকি দেয় মৌলবাদীরা। এ বিষয়ে সে সময়ে বাংলাদেশের একাধিক সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশ হয়। তখন পুলিশ হেডকোয়ার্টার বিবৃতি দেয়। তবে প্রায় দুই বছর তাকে আত্মগোপনে থাকতে হয়।
/এসবি