নিজস্ব প্রতিবেদক
বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর
০৮ এপ্রিল ২০২৫ ০৬:৩৬
নিজস্ব প্রতিবেদক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
০৮ এপ্রিল ২০২৫ ০৬:৩৬
ছবি: সংগৃহিত
সুইডেন আওয়ামী লীগের আয়োজনে বাংলাদেশের ৫৫তম মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা এবং ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ এপ্রিল ২০২৫) স্টকহোমের সিস্তার একটি হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্বাধীনতা দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন সুইডেন আওয়ামী লীগের সহসভাপতি মহিউদ্দীন আহমদ লিটন। সভা পরিচালনা করেন সুইডেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ বজলুল বারী মাছুম ও যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান।
আলােচনা সভায় সুইডেন আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দীন আহমদ লিটন বলেন, দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের যেভাবে নির্যাতন করা হচ্ছে তা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। এমতাবস্থায় প্রবাসে বঙ্গবন্ধুর আদর্শের সকল নেতাকর্মীদের পদ-পদবীর লোভ থেকে সরে এসে প্রবাসে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করতে হবে। দেশে নেতাকর্মীদের পাশে থেকে শেখ হাসিনার হাত কে শক্তিশালী করতে হবে।
সুইডেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ বজলুল বারী মাছুম বলেন, ৫ আগষ্ট পরবর্তী বাংলাদেশে নির্বিচারে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা, মামলা, নির্যাতন চলছে। আমরা প্রবাসে মুজিব আদর্শের সবাই দেশের নির্যাতিত কর্মীদের সঙ্গে যোগাযোগ করে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। এটা অব্যাহত রাখতে হবে।
অনুষ্ঠানের শুরুর দিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সকল সদস্য ও একাত্তরের মহান মুক্তিযুদ্ধে ও বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে আত্মদানকারী সকল শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন এবং সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান এ কাজী কুদ্দুস, সুইডেন আওয়ামী লীগ সহসভাপতি জুলফিকার হায়দার ও ইফতেখার জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও আফসার আহমেদ, সাংগঠনিক সম্পাদক নাছিম আহমদ, মহিলা বিষয়ক সম্পাদিকা নীলা চৌধুরী, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ওয়াছেল সরকার, সদস্য আ ফ ম মাছুম, সিনিয়র নেতা জাহিদ রহমান ভুঁইয়া, আল আজাদ মন্জু, সুইডেন যুবলীগের শেখ মাহবুব আলম লাবু।
উপস্থিত ছিলেন, সুইডেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাবেয়া ইসলাম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক তপন ঘোষ, সমাজকল্যাণ সম্পাদক ইসরাত জাহান, সদস্য আখতার হোসেন, নাছিমুল ইসলাম, জাহিদ রহমান, পারভীন কবির, বাবুল মিয়া, নুরুল হক চৌধুরী, হেলেনা আক্তার ও সুইডেন যুবলীগের শেখ মিন্টু।