ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


১৫ জুলাই ২০২৫ ০৭:২০



নিবন্ধন প্রত্যাশী ১৪৪ দলের আবেদনেই ত্রুটি, ৬২ দলকে ইসির চিঠি

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

১৫ জুলাই ২০২৫ ০৭:২০

নিবন্ধন প্রত্যাশী ১৪৪ দলের আবেদনেই ত্রুটি, ৬২ দলকে ইসির চিঠি

ছবি: সংগূহীত

নিবন্ধন প্রত্যাশী ১৪৪টি দলের আবেদনেই ত্রুটি-বিচ্যুতি রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব কে এম আলী নেওয়াজ। ধাপে ধাপে সব দলকেই চিঠি দেওয়া হবে। আজ চিঠি দেওয়া হয়েছে ৬২টি দলকে। এসব দলকে গ্যাপ পূরণে ১৫ দিন সময় দেওয়া হবে বলে জানিয়েছেন ইসি সচিব।

আজ মঙ্গলবার সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ।

এর আগে, আবেদন পর্যালোচনা করে অগ্রগতি বুঝতে সোমবার বৈঠকও করেছে এ সংক্রান্ত কমিটি। ইসির আবেদনের সঙ্গে জমা দেওয়া কাগজপত্রের মধ্যে কোনো ধরনের অসঙ্গতি, নাম-পদবীর বানানসহ ছোটোখাটো তথ্যের ঘাটতি থাকলে তা মিটিয়ে ফেলতে সময় দেওয়ার প্রস্তাব ওঠে বৈঠকে। আবেদনগুলো আইন ও বিধি অনুযায়ী যাচাই-বাছাই করে প্রয়োজনীয় কার্যক্রম নিতে ২০ কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছে ইসি সচিবালয়।

ইসি সচিব জানান, নির্ধারিত সময়ে তথ্য দিতে না পারলে ও বাছাইয়ে প্রাথমিক শর্ত পূরণ না করলে আবেদন বাদ পড়ে যাবে। পরের ধাপে, তথ্য সঠিক আছে কিনা যাচাই করা হবে, তদন্ত হবে। সব শর্ত ঠিকঠাক পূরণ হলে যোগ্য দল নিবন্ধন পাবে। আবেদনপত্র যাচাই-বাছাই শেষে টিকে থাকা দলগুলো নিবন্ধন শর্ত পূরণ করছে কিনা তা যাচাই করতে মাঠ পর্যায়ের প্রতিবেদন নেবে কমিশন।

কে এম আলী নেওয়াজ জানান, কোনো দলের নিবন্ধন নিয়ে কারও আপত্তি রয়েছে কিনা দেখা হবে। বিজ্ঞপ্তি দেওয়ার পর আপত্তি পেলে দুই পক্ষের শুনানি নিয়ে আবেদন মঞ্জুর বা নামঞ্জুর করবে কমিশন। বাছাইয়ে টিকে গেলে এবং দাবি-আপত্তির নিষ্পত্তি হয়ে গেলে শেষ ধাপে নিবন্ধন সনদ পাবে দলটি। আগামী নির্বাচন সামনে রেখে এবার ১৪৪টি নিবন্ধনপ্রত্যাশী দলের ১৪৭টি আবেদন জমা পড়েছে।

/এসবি 

সর্বাধিক পঠিত