ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


১৫ জুলাই ২০২৫ ০৭:২৬



অর্থ পাচার মামলায় বিএসবি গ্লোবালের চেয়ারম্যান বাশার ১০ দিনের রিমান্ডে

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

১৫ জুলাই ২০২৫ ০৭:২৬

অর্থ পাচার মামলায় বিএসবি গ্লোবালের চেয়ারম্যান বাশার ১০ দিনের রিমান্ডে

ছবি: সংগূহীত

মানি লন্ডারিং প্রতিরোধ আইনের মামলায় ‘বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের’ চেয়ারম্যান খায়রুল বাশারের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তার রিমান্ড মঞ্জুর করেন।

বাশারকে আজ দুপুরে আদালতে হাজির করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ১০ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করে। শুনানি নিয়ে আদালত আদেশ দেন।

মানি লন্ডারিং (অর্থ পাচার) আইনের মামলায় সোমবার রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে বাশারকে গ্রেপ্তার করে সিআইডি। এর আগে গত ৪ মে গুলশান থানায় সিআইডি মামলাটি করে। মামলার তদন্ত করছে একই সংস্থা।

প্রসঙ্গত, খায়রুল বাশারের বিরুদ্ধে বিদেশে উচ্চশিক্ষার প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার মাধ্যমে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে রয়েছে।

/এসবি 

সর্বাধিক পঠিত