ডেস্ক রিপোর্ট
বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর
১৩ নভেম্বর ২০২৫ ০৯:১০
ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
১৩ নভেম্বর ২০২৫ ০৯:১০
প্রতীকী ছবি
রাজশাহীতে এক সহকারী বিচারকের বাসায় দুর্বৃত্তদের হামলায় বিচারকের ছেলে নিহত হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছেন বিচারকের স্ত্রী। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার
দুপুরে রাজশাহী নগরীর ডাবতলা এলাকায় মহানগর দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের
বাসায় এ হামলা হয়। এতে বিচারকের ছোট ছেলে তাওসিফ রহমান নিহত হয়।
রাজশাহী
মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু সুফিয়ান বলেন, ‘দুপুরের দিকে দুর্বৃত্তরা সহকারী বিচারকের
ডাবতলা এলাকায় নিজ বাসভবনে হামলা চালায়। দুর্বৃত্তদের ধারাল অস্ত্রের আঘাতে বিচারকের
ছেলে ও স্ত্রী গুরুতর আহত হয়। হাসপাতালে নেওয়ার পথে নবম শ্রেণির শিক্ষার্থী তাওসিফ
রহমান মারা যায়।’
পুলিশ কমিশনার বলেন, ‘বিচারকের আহত স্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন
রয়েছেন। একজনকে আটক করেছে পুলিশ। তবে কী কারণে এমন হামলা হয়েছে তা কেউ বলতে পারছে
না।’
আবু সুফিয়ান
আরও জানান, এরই মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম মাঠে নেমেছে। প্রকৃত রহস্য উদঘাটনে
কাজ চলছে।
/এসবি