ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


০৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৩৬



চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকাল কর্মবিরতি ঘোষণা শ্রমিকদের

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

০৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৩৬

চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকাল কর্মবিরতি ঘোষণা শ্রমিকদের

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) বিদেশি অপারেটর নিয়োগের সিদ্ধান্ত থেকে সরে না আসায় বুধবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। মঙ্গলবার দুপুরে এ ঘোষণা দেন সংগঠনের সমন্বয়ক ইব্রাহিম খোকন।

চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের দাবি, প্রশাসন আলোচনায় না গিয়ে দমন ও নিপীড়নমূলক অবস্থান নেওয়ায় এই কর্মসূচি দেওয়া হয়েছে।

এদিকে আন্দোলনের জেরে বন্দরের বিভিন্ন জেটি ও বেসরকারি ডিপোতে প্রায় সাড়ে ৫২ হাজার একক কনটেইনার জমেছে।

এর আগে বিক্ষোভের অংশ হিসেবে বেলা ১১টা থেকে প্রায় দেড় ঘণ্টা বন্দর এলাকায় টোল রোড অবরোধ করে রাখেন শ্রমিকেরা। তাঁদের বাধার মুখে গতকাল বার্থিং মিটিং না হওয়ায় জেটিতে জাহাজ ভেড়ানো নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

গত সোমবার আন্দোলনে নেতৃত্ব দেওয়া মোট ১৬ কর্মচারীকে বদলি করে কর্তৃপক্ষ। তবে তা মানতে অস্বীকৃতি জানিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।

আন্দোলনের ফলে বন্দরে কনটেইনারের মাশুল বৃদ্ধির পাশাপাশি জাহাজের বিলম্ব ফি বাবদ বড় অঙ্কের জরিমানার মুখে পড়েছেন ব্যবসায়ীরা। এ ছাড়া রপ্তানি পণ্য যথাসময়ে জাহাজীকরণ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

/এসবি 

সর্বাধিক পঠিত