নিজস্ব প্রতিবেদক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
১০ জানুয়ারি ২০২৩ ০৩:৪৩
ছবি: বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
উত্তরে নদী আর প্রকৃতির মেলবন্ধনে গড়ে ওঠা জেলা গাইবান্ধা। বর্ষার পানিতে ডুবে যায় চর আর গ্রীষ্মে চরে পড়ে বালির স্তর। শুকনো মৌসুমে চরাঞ্চলে প্রয়োজনীয় মালামাল বহনের একমাত্র ভরসা তখন ঘোড়ার গাড়ি।