ফরিদপুর প্রতিনিধি

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


০৫ নভেম্বর ২০২৩ ০৫:১৩



ফরিদপুরে আন্ত:জেলা ডাকাতদলের ৪ সদস্য গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

০৫ নভেম্বর ২০২৩ ০৫:১৩

ফরিদপুরে আন্ত:জেলা ডাকাতদলের ৪ সদস্য গ্রেপ্তার

ছবি : বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

ঢাকা থেকে এসে ফরিদপুরের বিভিন্ন উপজেলায় ডাকাতি করতো তারা। এমন আন্ত:জেলা ডাকাত দলের সক্রিয় চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও মালামাল উদ্ধার করা হয়।

আজ রবিবার (০৫ নভেম্বর) দুপুরে ফরিদপুরের পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার শাহজাহান।

তিনি জানান, ফরিদপুর জেলা সদর ও নগরকান্দা উপজেলায় দুইটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। গোপন সংবাদের ভিত্তিত্বে শনিবার রাতে ঢাকা মেট্রোপলিটন ক্যান্টনমেন্ট থানাধীন মাস্টার টেক গ্রামস্থ গ্রীন ভেলী টাওয়ারের ২য় তলায় অভিযান চালিয়ে ডাকাতদলের সদস্য রুবেল ফরাজী (৩০), সোহেল রানা (৩৬), সোহাগ শেখ (২৫) ও আলী হাওলাদারকে (৩০) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বাড়ী দেশের বিভিন্ন জেলায়। তারা ঢাকায় থেকে দেশের বিভিন্ন স্থানে ডাকাতি করতো। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার, ৪টি এলইডি টিভি ও ৭টি মোবাইল সেট সহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, তথ্যপ্রযুক্তির মাধ্যমে তাদের অবস্থান নিশ্চিত করে গ্রেপ্তার করা হয়। বিকালে আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

জেডএস/