ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
২২ নভেম্বর ২০২২ ১০:১৭
প্রতীকী ছবি। আল-জাজিরা
ওশেনিয়া
মহাদেশের দ্বীপরাষ্ট্র সলোমন দ্বীপপুঞ্জ শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে। রিখটার স্কেলে
ভূমিকম্পের তীব্রতা ছিল ৭। ওই ভূমিকম্পের পর জারি করা হয়েছে সুনামি সতর্কতা। সেখানকার জনগণকে
উচ্চ ভূমিতে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
ভূমিকম্পটি
অন্তত ২০ সেকেন্ড স্থায়ী ছিল বলে জানিয়েছেন একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের একজন সাংবাদিক।
ভূমিকম্পের
কেন্দ্রস্থল থেকে উপকূলের অন্তত ৩০০ কিলোমিটার এলাকায় সুনামি সতর্কতা জারি করে কর্তৃপক্ষ।
তবে প্রাথমিক কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি।
ভূমিকম্পের
পর কোনো কোনো এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আতঙ্কিত হয়ে লোকজন ঘরবাড়ি
ছেড়ে উঁচু স্থানে অবস্থান নিয়েছেন।
প্রাথমিক
ভূমিকম্পের তীব্রতা ৭ দশমিক ৩ উল্লেখ করলেও পরে তা কমিয়ে ৭ মাত্রার বলে জানিয়েছে মার্কিন
ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস।
সূত্র: এনডিটিভি,
আল-জাজিরা
এসএল/