ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
১৮ অক্টোবর ২০২৪ ০৮:২৮
ছবিঃ সংগৃহীত
রাজধানী
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে। যার মাত্রা ছিল ৪.১।
বৃহস্পতিবার
(১৮ অক্টোবর) দিবাগত রাত ১২টা ৪৩ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।
ভলকানো ডিসকভারি
এ তথ্য নিশ্চিত করেছে। ওয়েবসাইটটি জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে ৪১ কিলোমিটার
দক্ষিণে। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।
ঢাকা ছাড়াও
চট্টগ্রাম ও বরিশাল বিভাগে এ কম্পন অনুভূত হয়েছে।
তাৎক্ষণিকভাবে
ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেশের
বিভিন্ন অঞ্চলে থাকা নেটিজেনরা ভূকম্পন অনুভূত হওয়ার বিষয় নিয়ে পোস্ট দিয়েছেন।
/এসবি