ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
১৭ অক্টোবর ২০২৪ ০৮:২১
ছবিঃ সংগৃহীত
বাংলাদেশ
পুলিশের ৮০ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করেছে সরকার। বদলি হওয়া সবাই অতিরিক্ত ডিআইজি
পদমর্যাদার।
বৃহস্পতিবার
(১৭ অক্টোবর ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে
তাদের বদলি করা হয়।
রাষ্ট্রপতির
আদেশক্রমে জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব আবু সাঈদ প্রজ্ঞাপনে স্বাক্ষর
করেছেন।
জনস্বার্থে
এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ আছে।
এর আগে গতকাল
বুধবার অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৪৭ জন কর্মকর্তাকে বিভিন্ন
ইউনিটে পদায়ন করা হয়।
/এসবি