ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


০৪ ডিসেম্বর ২০২৪ ১০:২১



নিখোঁজের ৫ দিন পর যুবলীগ নেতার মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

০৪ ডিসেম্বর ২০২৪ ১০:২১

নিখোঁজের ৫ দিন পর যুবলীগ নেতার মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিখোঁজের পাঁচ দিন পর ব্রহ্মপুত্র নদ থেকে মোবারক হোসেন (৪৫) নামের এক যুবলীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার সাদিপুর ইউনিয়নের পঞ্চমীঘাট এলাকার ব্রহ্মপুত্র নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মোবারক হোসেন উপজেলার সাদিপুর ইউনিয়নের নানাখী গোলনগর এলাকার আওয়ামী লীগ নেতা আ. আউয়াল মিয়ার ছেলে। মোবারক সাদিপুর ইউনিয়ন যুবলীগের সদস্য এবং পেশায় রাজমিস্ত্রী ছিলেন।

নিহতের ভাই সাদিপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহসভাপতি ওবায়দুল্লাহ বাদল জানান, গত পাঁচ দিন আগে তার বড় ভাই মোবারক হোসেন বাড়ি থেকে বের হয়ে আর না ফেরায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। আজ বুধবার বিকেলে ব্রহ্মপুত্র নদে ভাসমান অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।

বৈদ্যেরবাজার নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহাবুব আলম জানান, নদীতে ভাসমান অবস্থায় মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়।

/এসবি