ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


২৬ নভেম্বর ২০২২ ১১:০৭



পেরুর প্রধানমন্ত্রীর পদত্যাগ

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

২৬ নভেম্বর ২০২২ ১১:০৭

পেরুর প্রধানমন্ত্রীর পদত্যাগ

ছবি: সংগৃহীত

সংসদের সঙ্গে বিরোধের পরিপ্রেক্ষিতে পেরুর প্রধানমন্ত্রী অ্যানিবাল টরেস পদত্যাগ করেছেন। দেশটির প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলো বৃহস্পতিবার (২৪ নভেম্বর) ঘোষণা করেছেন, তিনি  প্রধানমন্ত্রী পদত্যাগপত্র গ্রহণ করেছেন। শিগগিরই একটি নতুন মন্ত্রিসভা গঠন করবেন তিনি। এমন তথ্যই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি।

রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক বার্তায় কাস্তিলো বলেন, ‘প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করার পর দেশের তরে তার কাজের জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। অতঃপর আমি মন্ত্রিসভায় রদবদল করব।’

২০২১ সালের জুলাই থেকে ক্ষমতায় থাকা এই বামপন্থী নেতা ইতিমধ্যে পার্লামেন্টে দুটি অভিশংসনের প্রচেষ্টা এবং তার পরিবার ও রাজনৈতিক কর্মীদের বিরুদ্ধে অভিযোগসহ ছয়টি দুর্নীতি মামলায় তদন্তের মুখোমুখি হয়েছেন। তবে তিনি ওসব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে নিন্দা করেছেন।

ফেব্রুয়ারিতে দায়িত্ব গ্রহণ করা ৭৯ বছর বয়সী টোরেস পেশায় ছিলেন আইনজীবী। এর আগে সংবিধান সংশোধনের বিষয়ে সংসদ গণভোটের অনুমতি না দিলে তিনি পদত্যাগ করবেন বলে সতর্ক করেছিলেন।

১৬ মাস আগে কাস্তিলো দায়িত্ব গ্রহণের পর থেকে টোরেস চতুর্থ প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করেন। প্রেসিডেন্টকে আগামী দিনে একটি পঞ্চম মন্ত্রিসভায় নিয়োগ দিতে হবে এবং নতুন প্রধানমন্ত্রীকে তাদের নিয়োগের ৩০ দিনের মধ্যে কংগ্রেস দ্বারা নিশ্চিত করতে হবে।

সূত্র : এএফপি

এমএইচ/এইচআই