ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
১৪ ডিসেম্বর ২০২৪ ১০:০৫
ছবি: সংগৃহীত
রাজধানীর ধানমণ্ডি ৩২-এ ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক হয়েছেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের নেত্রী এবং নায়িকা ও মডেল মিষ্টি সুভাষ। এ সময় তার সঙ্গে থাকা আরো এক নারীকে আটক করা হয়েছে।
জানা যায়,
শনিবার সন্ধ্যায় ধানমণ্ডি ৩২-এর সামনে রাখা পুলিশের নিরাপত্তাবেষ্টনী পার হয়ে ভেতরে
প্রবেশ করলে আগে থেকেই অবস্থান নেয়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তাদের আটক করে
পুলিশে দেয়।
এর আগে,
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৮তম জন্মদিন পালন করতে গত ২৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের
ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) কেক নিয়ে হাজির হয়েছিলেন মডেল মিষ্টি সুভাষ। ওই দিন
টিএসসিতে হেনস্তার শিকারও হয়েছিলেন মিষ্টি সুভাষ। সেদিনের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ
মাধ্যমে ভাইরাল হলে আলোচনায় আসেন এ অভিনেত্রী।
এদিকে আজ
আওয়ামী লীগ বা দলটির কোনো সংগঠন ধানমণ্ডি-৩২ নম্বরে আসতে পারেন এমন আশঙ্কা থেকে সেখানে
ভোর থেকেই অবস্থান নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
সেখানে থাকা আসাদুজ্জামান নামের এক ব্যক্তি জানান, মিষ্টি সুবাসকে তারা আগে থেকেই চিনতেন। তাই মিষ্টি সুবাস আওয়ামী লীগের আরেক কর্মীকে সঙ্গে নিয়ে ধানমণ্ডি-৩২ নম্বরের বাড়িতে প্রবেশের চেষ্টা করলে আমরা তাকে আটক করে পুলিশে দেই।
/এসবি