ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
১৪ ডিসেম্বর ২০২৪ ১০:৩৮
ছবি: সংগৃহীত
ভেড়ামারায় পুলিশী অভিযানের নামে জাসদ নেতাকে হত্যার প্রতিবাদ জানায় জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি। এছাড়া, দোষী পুলিশ সদস্যদের আইনের হাতে সোপর্দ ও বিচারের সম্মুখীন করার দাবীও জানায় তারা।
শনিবার
(১৪ ডিসেম্বর) সকালে দলটির দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন সাক্ষরিত এক বিবৃতিতে এই
দাবি জানিয়েছে জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি।
বিবৃতিতে
বলা হয়, গতকাল ১৩ ডিসেম্বর ২০২৪ শুক্রবার রাতে কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম
ইউনিয়নে পুলিশী অভিযানের নামে জাসদ চাঁদগ্রাম ইউনিয়ন জাসদের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর
রহমান মোস্তাকের ভাই, চন্ডিপুর ওয়ার্ড জাসদের নেতা রফিকুল ইসলাম দুদুকে নির্মমভাবে
পিটিয়ে ঘাড় ভেঙ্গে মুমূর্ষু অবস্থায় ব্রীজ থেকে নিচে ছুড়ে ফেলে হত্যা করেছে। নিহত রফিকুল
ইসলাম দুদুর বিরুদ্ধে কোনো মামলা বা অভিযোগ ছিল না।
সাংবাদিকদের
প্রশ্নের জবাবে ভেড়ামারা থানার ওসি, কুষ্টিয়া জেলা পুলিশ সুপার এই পুলিশী অভিযান সম্পর্কে
কিছুই জানাতে পারেন নাই, মুখ খুলতে রাজি হন নাই।
বিবৃতিতে
ভেড়ামারায় তৃণমূল পর্যায়ের জাসদ নেতা রফিকুল ইসলাম দুদুকে পুলিশী অভিযানের নামে হত্যার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান এবং এই জঘন্য
বিচারবহির্ভূত হত্যাকান্ডের সাথে জড়িত পুলিশ সদস্যদের আইনের হাতে সোপর্দ ও বিচারের
সম্মুখীন করার দাবি জানায়।
/এসবি