ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


২৩ ডিসেম্বর ২০২৪ ০৯:২০



গ্যারেজ মালিককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

২৩ ডিসেম্বর ২০২৪ ০৯:২০

গ্যারেজ মালিককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অটোরিক্সা গ্যারেজের মালিক বিল্লাল মিয়াকে (৬০) হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলার লালপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বায়েক এলাকার একটি সড়কের পাশ থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত বিল্লাল মিয়া একই উপজেলার আড়াইসিধা ইউনিয়নের মাধুর পাড়া এলাকার মৃত আব্দুল জব্বার মিয়ার ছেলে।

পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, রোববার সন্ধ্যায় বিল্লাল মিয়া তার গ্যারেজ থেকে একটি অটোরিকশা নিয়ে বের হন। এরপর থেকে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। সকালে সড়কের পাশে তার মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসীকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

আশুগঞ্জ থানার ওসি মো. বিল্লাল হোসেন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পিঠে ছুরিকাঘাত ও গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।

/এসবি