আত্রাই (নওগাঁ) সংবাদদাতা

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


১৯ ডিসেম্বর ২০২৩ ০৪:৩৮



আত্রাইয়ে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

আত্রাই (নওগাঁ) সংবাদদাতা, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

১৯ ডিসেম্বর ২০২৩ ০৪:৩৮

আত্রাইয়ে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

ছবি : বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

নওগাঁর আত্রাইয়ে নবাগত অফিসার ইনচার্জ জহুরুল ইসলামের সঙ্গে উপজেলার সকল সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেল ৩ টার সময় থানা চত্বরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সরদার মাহামুদ হক (উত্তাল), সাধারণ সম্পাদক কাজী রহমান, আত্রাই প্রেস ক্লাবের সভাপতি তপন কুমার, সাবেক সভাপতি সাংবাদিক রুহুল আমিন, উপজেলা প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আব্দুল জব্বার, সামসুজ্জামান সেন্টু, খন্দকার আব্দুল মালেক, শাহাদুল বাবু, আজাহার আলী, ফরিদ উদ্দিন মন্ডল, আল-আমিন, নাহিদ ইসলামসহ উপজেলার সকল সাংবাদিক এবং থানা তদন্ত (ওসি) লুৎফর রহমান।

সৌজন্য সাক্ষাৎকালে ওসি বলেন, সাংবাদিক জাতির বিবেক তাই সাংবাদিক এবং সর্বস্তরের মানুষের সহযোগিতায় আমি আমার সততা ও ন্যায় নিষ্ঠার মাধ্যমে কাজ করে আত্রাই উপজেলায় সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবেন বলে আশা ব্যক্ত করেন।

জেডএস/