ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


১৩ ডিসেম্বর ২০২৩ ০৫:৫৫



১৪ ডিসেম্বর ঢাকার যেসব সড়ক সাড়ে ৫ ঘণ্টা বন্ধ থাকবে

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

১৩ ডিসেম্বর ২০২৩ ০৫:৫৫

১৪ ডিসেম্বর ঢাকার যেসব সড়ক সাড়ে ৫ ঘণ্টা বন্ধ থাকবে

ফাইল ছবি

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ১৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) সাড়ে পাঁচ ঘণ্টা ঢাকার কিছু সড়কে যান চলাচল বন্ধ থাকবে।

ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ জানায়, বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, বিদেশি কূটনীতিক এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন সংগঠনের নেতারা মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন।

তাই সড়কে যানবাহনের সুষ্ঠু চলাচল নিয়ন্ত্রণে এদিন ভোর ৪টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত সকল প্রকার যানবাহন (বাস/ট্রাক/হিউম্যান হলার/থ্রি হুইলার/রিকশা-ভ্যান ইত্যাদি) মিরপুর মাজার রোড (মাজার রোড ক্রসিং থেকে মিরপুর ১ নম্বর ক্রসিং পর্যন্ত) পরিহার করে বিকল্প সড়কে চলাচলের অনুরোধ করেছে ডিএমপি।

বিকল্প সড়ক-

১. যেসব যানবাহন আশুলিয়া থেকে বেড়িবাঁধ দিয়ে মিরপুর আসবে, সেসব যানবাহন নবাবেরবাগ ক্রসিং থেকে বামে মোড় নিয়ে শাহ আলী থানা রোড ব্যবহার করবে।

২. মাজার রোড ক্রসিং দিয়ে শাহ আলী মাজার সংলগ্ন এলাকা অতিক্রম করতে যানবাহনগুলো টেকনিক্যাল মোড় থেকে বামে দারুসসালাম রোড ব্যবহার করবে।

৩. মিরপুর-১০ নম্বর থেকে মাজার রোড হয়ে গাবতলীর দিকে যাওয়ার ক্ষেত্রে যানবাহনগুলো মিরপুর-১ নম্বর থেকে বামে দারুসসালাম রোড ব্যবহার করে টেকনিক্যাল মোড় হয়ে চলাচল করবে।

উল্লিখিত অনুষ্ঠান চলাকালে নাগরিকদের পুলিশের নির্দেশিত বিকল্প সড়কে যানবাহন চলাচল করতে অনুরোধ জানিয়েছে ডিএমপি।

এসএএল/