ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
১৯ নভেম্বর ২০২২ ০৯:০২
ছবি: সংগৃহীত
ইরাকের উত্তরাঞ্চলীয় শহর সুলাইমানিয়ার একটি আবাসিক
এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৬ জন। বৃহস্পতিবারের
(১৭ নভেম্বর) এই দুর্ঘটনায় একটি বাড়ি সম্পূর্ণভাবে ধসে পড়েছে।
শুক্রবার (১৮ নভেম্বর) সুলাইমানিয়ার সিভিল ডিফেন্স
জানিয়েছে, নিহতদের খুঁজে বের করার জন্য ১৭ ঘণ্টা ধরে উদ্ধার অভিযান চলে।
সুলাইমানিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন
ছড়িয়ে পড়ে। যদিও এরই মধ্যে আগুন নিয়ন্ত্রণে এনেছেন দমকলকর্মীরা।
সিভিল ডিফেন্সের প্রধান দিয়ার ইব্রাহিমের বরাত
দিয়ে ইরাকের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচ থেকে মোট ১৫ মরদেহ
বের করা হয়েছে।
ইব্রাহিম বলেন, শুক্রবার ভোররাত পর্যন্ত অনুসন্ধান
অভিযান অব্যাহত ছিল। ধ্বংসস্তূপের নিচে আর কোনো মরদেহ নেই বলেও নিশ্চিত করেছেন তিনি।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, একটি বাড়ির ছাদে স্থাপন
করা রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয়ে কয়েকটি বাড়ি ও অন্তত পাঁচটি
গাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে যায়।
শুক্রবার সকালে সুলাইমানিয়া প্রদেশের গভর্নর হাভাল
আবুবাকের এ ঘটনায় তিন দিনের শোক ঘোষণা করেছেন।
সূত্র: আল-জাজিরা
এসএল/