ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
০২ জানুয়ারি ২০২৫ ১১:০৫
ছবি: সংগৃহীত
সদ্য বিদায়ী বছরে (২০২৪ সালে) নির্যাতনের শিকার হয়েছেন ২ হাজার ৫২৫ জন নারী ও কন্যা শিশু। এর মধ্যে ১১০৬ শিশু এবং ১৪১৯ জন নারী। ২০২৪ সালের জানুয়ারি-ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদের তথ্য সূত্রের বরাতে এ পরিসংখ্যান জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।
সংগঠনটির
সাধারণ সম্পাদক মালেকা বানু সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পরিসংখ্যানে
উল্লেখ করা হয়েছে, সদ্য বিদায়ী বছরে নারী ও কন্যা শিশু নির্যাতনের শিকার ২ হাজার ৫২৫
জনের মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ৩৬৭ জন শিশুসহ ৫১৬ জন। তার মধ্যে ৮৬ জন কন্যাসহ ১৪২
জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। ১৮ কন্যাসহ ২৩ জনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ৬
জন ধর্ষণের কারণে আত্মহত্যা করেছেন। এছাড়াও ৫৮ জন কন্যাসহ ৯৪ জনকে ধর্ষণের চেষ্টা করা
হয়েছে।
যৌন নিপীড়নের
শিকার ১৮১ জনের মধ্যে ১৩৫ জনই কন্যা শিশু। উত্ত্যক্তকরণের শিকার হয়েছেন ৪৫ জন এর মধ্যে
৩৭ জন শিশু, তার মধ্যে উত্ত্যক্তকরণের কারণে আত্মহত্যা করেছে ২ জন। বিভিন্ন কারণে ৭৭
জন কন্যাসহ ৫২৮ জনকে হত্যা করা হয়েছে। এছাড়াও বিভিন্ন কারণে হত্যার চেষ্টা করা হয়েছে
২৫ জনকে।
/এসবি