ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
০৭ জানুয়ারি ২০২৫ ১০:২৯
প্রতীকী ছবি
যাত্রাবাড়ীর মিরহাজীরবাগ এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে তাকে হত্যা করা হয়েছে।
পুলিশ জানায়,
তার নাম পরিচয় জানা যায়নি, তবে বয়স আনুমানিক (৪০)। নিহত ব্যক্তির পরনে ছিল কালো
রঙের রক্তমাখা শার্ট, গেঞ্জি ও চেক প্যান্ট।
যাত্রাবাড়ী
থানার উপপরিদর্শক এসআই মো. আব্দুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন,
খবর পেয়ে সোমবার (৬ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ৩টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পরে আইনি
প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে
পাঠানো হয়েছে।
এস আই আরও
বলেন, অজ্ঞাতনামা ব্যক্তির মাথার মাঝখানে ও পিঠে আঘাতসহ বাম হাতের রগ কাটা, বাম গোড়ালি
ও ডান হাঁটু ও গোড়ালিতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন
পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।
নিহতের পরিচয়
জানার চেষ্টা চলছে বলেও জানান এই কর্মকর্তা।
/এসবি