ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


১৮ জুন ২০২৫ ০৬:৪২



ভেঙে ফেলা হয়েছে ‘অঞ্জলি লহ মোর’ ভাস্কর্য

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

১৮ জুন ২০২৫ ০৬:৪২

ভেঙে ফেলা হয়েছে ‘অঞ্জলি লহ মোর’ ভাস্কর্য

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে স্থাপিত ‘অঞ্জলি লহ মোর’ ভাস্কর্যটি ভেঙে ফেলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ ও পুরাতন কলা অনুষদ ভবনের মাঝখানে পুকুর পাড়ে স্থাপিত ভাস্কর্যটি মঙ্গলবার (১৭ জুন) ভেঙে ফেলা হয়।

প্রতিবাদের মুখে ভাস্কর্য ভাঙা বন্ধ রেখেছে প্রশাসন। কিন্তু অধিকাংশই ভেঙে ফেলা হয়েছে। উপাচার্য জাহাঙ্গীর আলম ছুটিতে থাকায় উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করছেন কোষাধ্যক্ষ  জয়নুল আবেদীন সিদ্দিকী।

ভাস্কর্য ভেঙে ফেলার প্রসঙ্গে তিনি বলেন, সৌন্দর্যবর্ধন প্রকল্পের আওতায় বিগত সময়ে একক সিদ্ধান্তে ভাস্কর্যটি করা হয়েছিল; কিন্তু প্রকল্পের পুরো কাজ করা হয়নি। পটপরিবর্তনের পর অনেক জায়গা থেকে এটি ভাঙার প্রস্তাব আসে। কেউ কেউ ভাঙারও চেষ্টা করেন। স্থাপনা মজবুত হওয়ায় ভাঙতে পারেনি। গত সেপ্টেম্বর-অক্টোবরে ডিন ও সবাইকে নিয়ে সেটি ভাঙার ব্যাপারে অনানুষ্ঠানিক একটা সিদ্ধান্ত হয়।

তিনি আরও বলেন, ‘আসলে ভাস্কর্যটি অস্বচ্ছ প্রক্রিয়ায় হয়েছে। এটি ভাঙার সিদ্ধান্ত ছিল আগেই। কিন্তু বন্ধের মধ্যে কেন ভাঙা শুরু হলো, আমরা জানি না। আমরা ইতিমধ্যে জুম মিটিং করে ভাস্কর্যটি ভাঙা বন্ধ করে দিয়েছি। এটি যে অবস্থায় আছে, সে অবস্থায় রেখে কীভাবে সৌন্দর্যবর্ধন করা যায়, সেই পদক্ষেপ নেওয়া হবে।’

বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে চার কোটি বেশি টাকা ব্যয়ে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ পুকুরগুলোর সৌন্দর্য বর্ধনের কাজের অংশ হিসেবে নির্মাণ করা হয়েছিল ‘অঞ্জলি লহ মোর’ ভাস্কর্য। তখন উপাচার্য ছিলেন অধ্যাপক সৌমিত্র শেখর। ৫ অগাস্ট সরকার পরিবর্তনের পর উপাচার্য হিসেবে নিয়োগ পান অধ্যাপক জাহাঙ্গীর আলম।

/এসবি