ডেস্ক রিপোর্ট
বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর
১৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৪৯
ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
১৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৪৯
প্রতীকী ছবি
মানিকগঞ্জ সদর উপজেলার একটি বাসা থেকে এক আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার মধ্য রাতে উপজেলার চর বেউথা এলাকায় মো. রফিকুল ইসলামের ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান সদর থানার ওসি মো. ইকরাম হোসেন।
লাশ উদ্ধার
হওয়া শহিদুল ইসলাম (৩৬) শিবালয় উপজেলার শিমুলিয়া ইউনিয়নের যমুনা বাদ এলাকার বেলায়েত
হোসেনের ছেলে। তিনি মানিকগঞ্জ জেলা জজ কোর্টে আইন পেশায় নিয়োজিত ছিলেন।
ওসি ইকরাম
হোসেন বলেন, চর বেউথা এলাকার ওই বাসায় স্ত্রী ও এক সন্তানকে নিয়ে থাকতেন আইনজীবী শহিদুল।
মঙ্গলবার রাত ১২টার দিকে বাসার একটি কক্ষে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের
সদস্যরা।
খবর পেয়ে
রাত ১টার দিকে ওই বাসায় গিয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ
মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পারিবারিক
কলহের জেরে শহিদুল আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ।
ওই ঘটনায়
একটি অপমৃত্যু মামলা করা হয়েছে বলেও জানান সদর থানার ওসি ইকরাম।
/এসবি