ডেস্ক রিপোর্ট
বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর
১১ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৪১
ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
১১ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৪১
ছবি: সংগৃহীত
ভোটগ্রহণের প্রায় ৬৭ শতাংশ কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি)। এর মধ্যে ৮ হাজার ২২৬টি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ। ঝুঁকি বিবেচনায় দুর্গম অঞ্চলে হেলিকপ্টারে ভোটের সরঞ্জাম পৌঁছে দেবে সেনাবাহিনী।
দেশের ৬৪
জেলায় ৩০০ আসনে মোট ভোটকেন্দ্র ৪২ হাজার ৭৬১টি। অস্থায়ী ভোটকেন্দ্রের সংখ্যা ১৪টি।
মোট ২ লাখ ৪৪ হাজার ৬৪৯ কক্ষে হবে ভোটগ্রহণ। প্রতিটি কেন্দ্রে গড়ে ৬০০ পুরুষ ও ৫০০
নারী ভোটারের জন্য একটি করে কক্ষ রাখা হয়েছে।
এসবিসহ বেশ
কয়েকটি গোয়েন্দা সংস্থার মতে, মোট ভোটকেন্দ্রের ৬৭ শতাংশই ঝুঁকিপূর্ণ। এর মধ্যে ৮
হাজার ২২৬টি অধিক ঝুঁকিপূর্ণ। আর ২০ হাজার ৪৩৭টি কেন্দ্র সাধারণ ঝুঁকিপূর্ণ হিসেবে
চিহ্নিত।
উপকূলীয়,
দ্বীপাঞ্চল ও পাহাড়ি এলাকার ঝুঁকি বিবেচনায় হেলিকপ্টারে ভোটের সরঞ্জাম পৌঁছে দিচ্ছে
সেনাবাহিনী। এসব এলাকায় সশস্ত্র বাহিনী, বিজিবি, কোস্টগার্ড, র্যাব, পুলিশ, আর্মড
পুলিশ ও আনসার বাহিনী মোতায়েন থাকছে। পরিস্থিতি বিবেচনায় রিটার্নিং কর্মকর্তার পরামর্শে
ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কমানো বা বাড়ানোর সিদ্ধান্ত নেবে ইসি।
ঝুঁকিপূর্ণ
কেন্দ্রগুলোতে সুষ্ঠু নির্বাচনের জন্য ভোটগ্রহণের চার দিন আগে ও পরে দুই দিন; মোট ছয়
দিন নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
/এসবি