ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
০৫ মে ২০২৩ ০৮:১০
ছবি: সংগৃহীত
বঙ্গোপসাগরে
সৃষ্ট ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হয়ে আগামী সপ্তাহেই ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
এমনটাই পূর্বাভাস দিয়েছে পশ্চিমবঙ্গ আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড়ের পরিস্থিতি তৈরি
হওয়ার আগে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হবে বলেও জানিয়েছে ভারতের
পশ্চিমবঙ্গ আবহাওয়া অধিদপ্তর। আর এই ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয়েছে ‘মোকা’। তবে এর নাম
কেন ‘মোকা’ দেওয়া হয়েছে আর কোনো দেশি এই নামকরণ করে এ নিয়ে রয়েছে নানা প্রশ্ন।
বিশ্ব আবহাওয়া
সংস্থার নিয়ম অনুসারে মূলত বিভিন্ন ঘূর্ণিঝড়ের নামকরণ করে বিভিন্ন দেশ। এর আগে দেশের
বুকে আঘাত হানা ‘সিত্রং’ ঘূর্ণিঝড়ের নামকরণ করেছিল থাইল্যান্ড। ঠিক সেভাবে এবার ‘মোকা’
নামটি দিয়েছে আরব সাগরের প্রান্তে অবস্থিত দেশ ইয়েমেন। যদিও ‘মোকা’ শব্দের আক্ষরিক
কোনো অর্থ নেই। ইয়েমেনের বন্দর শহর ‘মোখা’ থেকে মোকা ঘূর্ণিঝড়ের এই রকম নামকরণ করা
হয়েছে।
বঙ্গোপসাগর
ও আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের নামকরণের ক্ষেত্রে ১৩টি দেশের সুপারিশ লাগে। এই দেশগুলোর
তালিকায় রয়েছে বাংলাদেশসহ ভারত, ইয়েমেন, কাতার, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, ওমান, পাকিস্তান,
সৌদি আরব, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং সংযুক্ত আরব আমিরাত। যদিও শক্তি সঞ্চার করে ঘূর্ণিঝড়ে
পরিণত হলে তা ঠিক কোথায় আছড়ে পড়তে পারে, সে বিষয়ে আবহাওয়াবিদরা এখনো কিছু জানাননি।
তবে যা বলছে তা বিভিন্ন তথ্য উপাত্ত বিবেচনা করে।
এ ছাড়া ভারতের
কেন্দ্রীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, ঘূর্ণিঝড় যদি আসে তবে তা আসার আর বেশি দেরি নেই।
তবে বুধবার আলিপুর আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়ের পরিস্থিতি যদি তৈরি হয়,
তবে তা হতে পারে আগামী সপ্তাহের শুরুতেই। আগামী সপ্তাহের শুরুর দিক বলতে আগামী সোম
থেকে বুধবারের মধ্যে ঘূর্ণিঝড় ধেয়ে আসতে পারে।
এদিকে আবহাওয়াবিদরা
জানিয়েছে, অতীতে অনেক ক্ষেত্রেই বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় শেষ পর্যন্ত উড়িষ্যা
বা বাংলাদেশের দিকে মুখ ঘুরিয়ে নিয়েছে। বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, তা
আরও শক্তি বৃদ্ধি করলে নিম্নচাপে পরিণত হতে পারে। তবে সেই নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে
ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না, সেদিকেও নজর রাখা হচ্ছে।
এমএইচ/