মৌলভীবাজার প্রতিনিধি

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


০৩ আগস্ট ২০২৩ ০৭:৫০



মৌলভীবাজারে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে গরু বিতরণ

মৌলভীবাজার প্রতিনিধি, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

০৩ আগস্ট ২০২৩ ০৭:৫০

মৌলভীবাজারে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে গরু বিতরণ

ছবিঃ সংগৃহীত

মৌলভীবাজার জেলার জুড়ীতে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় গরু বিতরণ করা হয়েছে। এলাকার আর্থ-সামাজিক ও জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে বৃহস্পতিবার (৩ আগস্ট) উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ কার্যালয়ে এসব গরু বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা,ভেটেরিনারি সার্জন ডা: মৃদুল কান্তি দে, উপজেলা আদিবাসী ফোরাম উপজেলা শাখার সাধারণ সম্পাদক অটল কৃষাণ কুমার সিবেন প্রমুখ। এতে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: রমা পদ দে।

উল্লেখ্য, ক্ষুদ্র নৃগোষ্ঠী ৬৫ পরিবারের মাঝে একটি করে গরু বিতরণ করা হয়।/এসবি