মৌলভীবাজার প্রতিনিধি, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
০৫ আগস্ট ২০২৩ ০৮:০৪
ছবি: বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
মৌলভীবাজারের কমলগঞ্জের আদমপুরে মণিপুরি মুসলিম টিচার্স ফোরামের
উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে শতাধিক
স্কুল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের শোকাবহ
মাস হিসেবে কালো ব্যাজ ও উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। ১০১ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ
বিতরণ করা হয়েছে।
শনিবার(৫ এপ্রিল) বিকাল ৫টায় উপজেলার আদমপুর ইউনিয়নের তেতইগাঁও
রশিদ উদ্দীন উচ্চবিদ্যালয় মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মণিপুরি মুসলিম টিচার্স ফোরামের সভাপতি শাহাজ উদ্দিনের সভাপতিত্বে
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী
কর্মকর্তা (উপসচিব) নুরুল ইসলাম।
মণিপুরি মুসলিম টিচার্স ফোরামের সাধারণ সম্পাদক শিক্ষক ফরিদ
আহমদেের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের
মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদাল হোসেন,
সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ।
অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, মণিপুরি মুসলিম এডুকেশন ট্রাস্ট এর সভাপতি সাজ্জাদুল হক স্বপন, মণিপুরি মুসলিম টিচার্স ফোরামের সাবেক সভাপতি ও মনিপুরী মুসলিম সমাজ কল্যান পরিষদের সভাপতি শিক্ষক মো. খুরশেদ আলী, সাংবাদিক সালাহউদ্দিন শুভ, মণিপুরি মুসলিম এডুকেশন ট্রাস্ট এর উপদেষ্টা হাজী মো. আব্দুস সামাদ, কমলগঞ্জ উপজেলা স্কাউটস সম্পাদক মো.মোসাহিদ আলী,নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো.আব্দুস সালাম প্রমুখ।
আরকে/