মৌলভীবাজার প্রতিনিধি

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


০৬ আগস্ট ২০২৩ ০৫:২৬



চা শ্রমিকদের অধিকার ও শোভনকাজ উন্নয়ন করনীয় শীর্ষক সভা

মৌলভীবাজার প্রতিনিধি, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

০৬ আগস্ট ২০২৩ ০৫:২৬

চা শ্রমিকদের অধিকার ও শোভনকাজ উন্নয়ন করনীয় শীর্ষক সভা

ছবি: বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

কমলগঞ্জে চা খাতে নিয়োজিত নারী শ্রমিকের ক্ষমতায়ন শীর্ষক প্রকার নারী চা শ্রমিকদের অধিকার ও শোভনকাজ পরিস্থিতি উন্নয়ন করনীয় শীর্ষক অংশিজন সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৬আগস্ট) উপজেলার হীড বাংলাদেশ হল রুমে সকাল ১০টায় বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ-বিলস্ এর আয়োজনে ও অক্সফ্যাম ইন বাংলাদেশ সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। 

কমলগঞ্জের মনু দলই ভ্যালী সভাপতি ধনা ভাউরীর সভাপতিত্বে ও বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ-বিলস্ এর প্রকল্প সমন্বয়কারী মনিরুল কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) নৃপেন পাল, সহ-সভাপতি পংকজ কন্দ, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন ও কমলগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রামভজন কৈরি, কমলগঞ্জ উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মনোদলীর সাধারণ সম্পাদক নির্মল দাস পাইনকা।

ট্রেড ইউনিয়ন ও সুশীল সমাজের উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের নারী শ্রমিকদের ক্ষমতায়ন, চা খাতে নিয়োজিত নারী শ্রমিকদের অধিকার ও শোভন কাজ পরিস্থিতি অবহিতকরণ ও অংশিজন সম্পৃক্ততার মাধ্যমে নারী শ্রমিকের অধিকার ও শোভন পরিস্থিতির উন্নয়নে লক্ষ্যে এ সভা করা হয়। 

অনুষ্ঠানে অংশ গ্রহণকারী ভ্যালী কমিটির গুরুত্বপূর্ণ নেতারা,চা শ্রমিক ইউনিয়ন, স্টাফ এস্যাসিয়েশনের প্রতিনিধি, চা শ্রমিক নিয়ে কাজ করেন এমন মানবাধিকার সংগঠনের প্রতিনিধি, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের শ্রীমঙ্গল প্রতিনিধি, সাংবাদিক সালাহ্উদ্দিন শুভ ও স্থানীয় জনপ্রতিনিধি সহ ২৫জন অংশগ্রহনকারী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা চা শ্রমিকদের জীবন মান উন্নয়নের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ কথা তুলে ধরেন।প্রকল্প সমন্বয়কারী মনিরুল কবির নারী চা শ্রমিকের অধিকার ও শোভন কাজ পরিস্থিতি গবেষণাপ্রাপ্ত ফলাফল উপস্থাপন করেন।

আরকে/