শ্রীমঙ্গল প্রতিনিধি, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
১২ আগস্ট ২০২৩ ০৭:৩৫
ছবি : বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
বাংলাদেশ
চা শ্রমিক ইউনিয়নকে ছাড়া এক তরফাভাবে চা শিল্পের জন্য বাংলাদেশের মজুরি বোর্ডের প্রকাশিত
গেজেটটি পুর্ণবিবেচনার দাবী জানিয়েছে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন পরিষদ।
আজ (১২ই
আগষ্ট) বিকাল সাড়ে ৪ টায় বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন পরিষদের শ্রীমঙ্গল কেন্দ্রীয় কার্যালয়ে
কেন্দ্রীয় কমিটির জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিংকালে এই তথ্য নিশ্চিত
করেন চা শ্রমিক ইউনিয়ন পরিষদের নেতারা।
চা শ্রমিক
ইউনিয়ন পরিষদের সাধারণ সম্পাদক নিপেন পাল বলেন, ‘মজুরি বোর্ডের কাজ হচ্ছে সব পক্ষের
সঙ্গে বৈঠক করে মজুরি বা অন্যান্য বিষয়ে সীদ্ধান্ত নেওয়া। কিন্তু মজুরি বোর্ড যে মজুরি
ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে তাতে আমাদের চা শ্রমিক ইউনিয়নের কেউ ছিল না। এখানে আমরা
গেজেটে অনেকগুলো বিষয় লক্ষ্য করেছি যা চা শ্রমিকদের জন্য অত্যন্ত বিপদজনক হবে।’
নিপেন পাল
আরও বলেন, ‘বছরে মাত্র ৫ শতাংশ মজুরি বৃদ্ধি হবে। কিন্তু বর্তমান বাজারে বছরে দ্রব্যমূল্যের
দাম ৪০-৫০ শতাংশ বাড়ে। সেখানে শ্রমিকরা কিভাবে খেয়ে পরে বেঁচে থাকবে। আমরা এই গেজেটটি
পুর্ণবিবেচনার দাবী জানাচ্ছি সরকারের কাছে।’
বাংলাদেশের
মজুরি বোর্ডের প্রকাশিত গেজেটটি পুর্ণবিবেচনার না করলে তারা অতি শীঘ্রই প্রতিবাদ সভা
ও মানবন্ধন ডাক দিবেন বলে হুশিয়ার করেন।
এ সময় উপস্থিত
ছিলেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাখল লাল কর্মকার, সহ-সভাপতি
পংকজ কন্দ, সাধারণ সম্পাদক নিপেন পাল, সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা, অর্থ সম্পাদক
পরেশ কালিন্দি, জুড়ি ভ্যালীর সহ-সভাপতি শ্রীমতী বাউরি।
জেডএস/