ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


০৬ আগস্ট ২০২৩ ০৭:৫৮



আ. লীগের সব নেতাকে ভারমুক্ত করলেন শেখ হাসিনা

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

০৬ আগস্ট ২০২৩ ০৭:৫৮

আ. লীগের সব নেতাকে ভারমুক্ত করলেন শেখ হাসিনা

দলের বিশেষ বর্ধিত সভা থেকে ভারপ্রাপ্ত নেতাদের ভারমুক্ত করে দিলেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এখন থেকে ভারপ্রাপ্ত সভাপতি বা সাধারণ সম্পাদকেরা ভারমুক্ত। অর্থাৎ পূর্ণ সভাপতি বা সাধারণ সম্পাদক হিসেবে গণ্য হবে। অবশ্য কোন পর্যায়ের নেতারা এর আওতায় পড়বে আওয়ামী লীগ সভাপতি তা স্পষ্ট করে বলেননি। তিনি বলেছেন, আজ থেকে সব ভারমুক্ত।

আজ রবিবার (৬ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত বর্ধিত সভার সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, পিরোজপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কানাই লাল বিশ্বাসের এক আবেদনের প্রেক্ষিতে আওয়ামী লীগ সভাপতির তরফ থেকে এ ঘোষণা এসেছে।

বিশেষ সভার রুদ্ধদ্বার বৈঠকে বক্তব্য দেন কানাই লাল বিশ্বাস। বক্তব্যের শেষ পর্যায়ে দলীয় সভাপতিকে উদ্দেশ্য করে কানাই লাল বলেন, হাকিম সাহেবের (এম এ হাকিম হাওলাদার) মৃত্যুর পরে আমি ভারপ্রাপ্ত সেক্রেটারি হয়েছি। দয়া করে ভারমুক্ত করে দেন। এটা আমি আপনার প্রতি দাবি করছি। আপনার কাছে আজ এ দাবিটুকু করলাম।

জবাবে দলের সভাপতি শেখ হাসিনা বলেন, আপনাদের ভারমুক্ত করে দিলাম। আজকের বৈঠকে সবার সম্মতিতে ভারমুক্ত করে দিলাম।

বৈঠকে উপস্থিত স্থানীয় পর্যায়ের একাধিক নেতা জানান, পিরোজপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কানাই লালের পর কথা বলার সুযোগ দেওয়া হয় বান্দরবান জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লক্ষ্মী পদ দাশকে। প্রধানমন্ত্রী তার নাম ঘোষণার সময় বলে ওঠেন। এও দেখছি ভারপ্রাপ্ত। ভারমুক্ত করে দিলাম। আজকে থেকে কোন ভারপ্রাপ্ত থাকবে না। সব ভারপ্রাপ্তরা ভারমুক্ত।

এসএ/