কনটেন্ট ক্রিয়েটর, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
২৬ এপ্রিল ২০২২ ০৯:৫৪
শ্রীলঙ্কার বিপক্ষে দুই
ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।
রোববার ঘোষিত এ দলে আছেন
সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও তামিম ইকবাল।
তবে বাদ পড়েছেন সাদমান ইসলাম ও আবু জায়েদ রাহী। ফিট হতে পারলে পেসার শরীফুল
ইসলামও থাকবেন স্কোয়াডে।
১৫ মে চট্রগ্রামের জহুর
আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টেস্ট আর ২৩ মে মিরপুর শেরে বাংলা
স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের শেষ টেস্ট। ম্যাচ দুটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের
অংশ।
১৬ জনের বাংলাদেশ স্কোয়াড:
মুমিনুল হক ( অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম,
সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলি, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, ইবাদত হোসেন,
খালেদ আহমেদ, নুরুল হাসান, রেজাউর রহমান, শহিদুল ইসলাম, শরীফুল ইসলাম (ফিটনেস সাপেক্ষে)