আন্তর্জাতিক ডেস্ক

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


০৬ মার্চ ২০২৪ ০৪:২০



কলকাতায় নদীর নিচে চালু হলো মেট্রোরেল

আন্তর্জাতিক ডেস্ক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

০৬ মার্চ ২০২৪ ০৪:২০

কলকাতায় নদীর নিচে চালু হলো মেট্রোরেল

ছবি: সংগৃহীত

ভারতে প্রথমবারের মত নদীর তলদেশ দিয়ে চালু হল মেট্রোরেল। আর এই ইতিহাসে নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। গঙ্গার নিচ দিয়ে মেট্রো চলাচল শুরু হতে যাচ্ছে কলকাতা শহরে।

বুধবার গঙ্গা নদীর নিচ দিয়ে মেট্রো চলাচল উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানায় ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এবং আনন্দবাজার।

আনন্দবাজার জানায়, সকাল সাড়ে ১০টার দিকে হুগলি নদীর তলদেশ থেকে ধর্মতলা-হাওড়া রেলপথ উদ্বোধন করেন মোদি। নদীর তলদেশের ৩৩ মিটার নিচ দিয়ে নির্ত হয়েছে এই রেলপথ। এই রেলপথ চালুর পাশাপাশি এই মেট্রোরেলের স্টেশনসংখ্যা ১৭ থেকে বেড়ে ২৬ এ দাঁড়াচ্ছে।

এ ছাড়া প্রধানমন্ত্রী মোদি আজ আরও দুটি মেট্রোরেলের উদ্বোধন করেছেন।

এই পথ দুটি হলো কবি সুভাষ-হেমন্ত মুখোপাধ্যায় সম্প্রসারিত পথ এবং তারাতলা মাঝেরহাটের সম্প্রসারিত মেট্রো পথ। ধর্মতলা-হাওড়া মেট্রো পথের উদ্বোধনের ফলে এই হাওড়া থেকে ধর্মতলা ৮ মিনিটে এবং হাওড়া থেকে শিয়ালদাহ ১১ মিনিটে যাওয়া যাবে।

মেট্রোর উদ্বোধন করে সেই মেট্রোতেই চড়েছেন প্রধানমন্ত্রী। যাত্রাপথে একঝাক স্কুলছাত্রদের সঙ্গে গল্পে মেতে উঠেন ভারতের প্রধানমন্ত্রী।

১৯৮৪ সালের ২৪ অক্টোবর কলকাতা শহরে প্রথম মেট্রো চলাচল শুরু হয়। প্রথমে ৩ দশমিক ৪ কিলোমিটার এই রেলপথ চালু হওয়ার পর পরবর্তী সময় এই মেট্রো ট্রেনের চলার পথ বেড়ে ৩১ কিলোমিটার পর্যন্ত দাঁড়ায়।

বর্তমানে এই ট্রেন ধর্মতলা থেকে হাওড়া যাবে হুগলি বা গঙ্গা নদীর তলদেশ দিয়ে। তলদেশের দূরত্ব ৫২০ মিটার।

এসএএল/