ডেস্ক রিপোর্ট
বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর
১৫ জুলাই ২০২৫ ০৮:৪৫
ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
১৫ জুলাই ২০২৫ ০৮:৪৫
ছবি: সংগৃহীত
রাজধানীর শাহবাগ মোড়ে ট্রাফিক পুলিশ বক্সের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ১৪ বছর।
মঙ্গলবার
(১৫ জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে ওই কিশোরকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের
জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত
করে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিঠু জানান, দুপুর দেড়টার দিকে সংবাদ আসে—
শাহবাগ মোড়ে ট্রাফিক পুলিশ বক্সের পাশে এক কিশোর অচেতন অবস্থায় পড়ে আছে। তাৎক্ষণিকভাবে
তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি বলেন,
নিহত কিশোরের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। ইতোমধ্যে সিআইডির ক্রাইমসিন ইউনিটকে খবর
দেওয়া হয়েছে। প্রযুক্তির সহায়তায় তার নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
মরদেহটি
বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন
পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছেন এসআই মিঠু।
/এসবি