ডেস্ক রিপোর্ট
বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর
১৫ জুলাই ২০২৫ ০৭:৪৮
ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
১৫ জুলাই ২০২৫ ০৭:৪৮
ছবি: সংগূহীত
সারা দেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল নিয়ে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
আজ মঙ্গলবার
সন্ধ্যা সোয়া ছয়টার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন সংগঠনটির নেতা–কর্মীরা।
অবরোধের
কারণে রাজধানীর গুরুত্বপূর্ণ এই মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ১৫ মিনিট পর
স্বেচ্ছাসেবক দলের নেতা–কর্মীরা মোড় ছেড়ে গেলে যান চলাচল শুরু হয়।
এর আগে বিকেল
চারটার দিকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে স্বেচ্ছাসেবক
দল। সেখান থেকে বিকেল পাঁচটার দিকে কয়েক হাজার নেতা-কর্মী বিক্ষোভ মিছিল করে শাহবাগ
মোড়ে এসে অবস্থান নেন।
মিছিলে নেতৃত্ব
দেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব–উন–নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম
জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসান প্রমুখ।
স্বেচ্ছাসেবক
দলের মিছিলকে কেন্দ্র করে আগে থেকেই শাহবাগমুখী সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়। এতে বিপাকে
পড়ে সাধারণ মানুষ।
স্বেচ্ছাসেবক
দলের সভাপতি এস এম জিলানীর বক্তব্যের পর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে দলটির নেতা-কর্মীরা
শাহবাগ মোড়ের অবস্থান পুরোপুরি ছেড়ে দিলে যান চলাচল শুরু হয়।
/এসবি