ডেস্ক রিপোর্ট
বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর
১৩ নভেম্বর ২০২৫ ০৯:২৫
ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
১৩ নভেম্বর ২০২৫ ০৯:২৫
ছবি: সংগৃহীত
রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। এ সময় তারা নারায়ন তাকবীর আল্লাহু আকবার শ্লোগান দেন।
বৃহস্পতিবার
(১৩ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
এর আগে শেখ
হাসিনার বিচারকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 'লকডাউন' কর্মসূচি প্রতিহত
করতে রাজধানীর গুলিস্তানে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয় বাংলাদেশ ইসলামী
ছাত্রশিবিরের নেতা-কর্মীরা।
এসময় কার্যালয়ের
সামনে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রশিবিরের ব্যানার ঝুলতে দেখা যায়। ব্যানারের নিচে ছাত্রশিবিরের
নেতা-কর্মীরা মাথায় জাতীয় পতাকা বেঁধে লাঠি হাতে অবস্থান নিয়েছেন।
এরআগে গত
বছরের ৫ আগস্ট হাসিনা সরকারের পতন হলে বিক্ষুব্ধ ছাত্র-জনতা আওয়ামী লীগের কেন্দ্রীয়
কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। ভবনটি কিছুদিন পরিত্যক্ত থাকার পর সেখানে 'আন্তর্জাতিক
ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট' স্থাপন করে জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষের শক্তিরা।
উল্লেখ্য,
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনাসহ তিন আসামির
বিরুদ্ধে মামলার রায় ঘোষণা করা হবে আগামী ১৭ নভেম্বর সোমবার। আজ বৃহস্পতিবার বিচারপতি
মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১
এ রায়ের এ তারিখ ঘোষণা করেন। শেখ হাসিনার সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান
খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনের বিরুদ্ধেও একই দিন রায় হবে।
/এসবি