ডেস্ক রিপোর্ট
বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর
১৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৪০
ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
১৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৪০
ছবি: সংগৃহীত
অমর একুশে বইমেলার তারিখ পিছিয়ে ২৫ ফেব্রুয়ারি শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সঙ্গে প্রকাশকদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিদ্ধান্ত
অনুযায়ী, বইমেলা ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে ১৫ মার্চ পর্যন্ত। এবারের মেলায়
স্টল ভাড়া মওকুফ করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে বৈঠকে।
যেসব প্রকাশক
আগে স্টল বরাদ্দ নেননি, তারা বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকাল ৩টার মধ্যে আবেদন করতে
পারবেন। সেই ভিত্তিতে সেদিন সন্ধ্যা ৬টায় লটারিরর ভিত্তিতে স্টল বরাদ্দ দেওয়া হবে।
আগে যারা
আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদন করা লাগবে না বলেও জানিয়েছে মেলা কর্তৃপক্ষ।
উল্লেখ্য,
প্রতিবছর ফেব্রুয়ারি মাসের প্রথম দিন থেকে শুরু হয় একুশে বইমেলা। এবছর জাতীয় সংসদ নির্বাচনের
কারণে মেলা পিছিয়ে ২০ ফেব্রুয়ারি থেকে শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়। এবার সেটি পিছিয়ে
২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে।
/এসবি