কনটেন্ট ক্রিয়েটর

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


২৪ আগস্ট ২০২২ ০৩:৫৫



বৃহস্পতির বিস্ময়কর রূপ

কনটেন্ট ক্রিয়েটর, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

২৪ আগস্ট ২০২২ ০৩:৫৫

বৃহস্পতির বিস্ময়কর রূপ

জেমস ওয়েব টেলিস্কোপে ধরা পড়া বৃহস্পতি গ্রহ। ছবি : নাসা

সৌরজগতের সবচেয়ে বড় গ্রহটির বিস্ময়কর ও অবিশ্বাস্য ছবি তুলেছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। বৃহস্পতি গ্রহের অতুলনীয় ও মনোমুগ্ধকর রুপ দেখে বিস্মিত হয়েছে গোটা বিশ্ব। যেটা আগে কখনো দেখেনি মানুষ।

পৃথিবী থেকে প্রায় ১০ লক্ষ মাইল দুরে মহাকাশের নির্দিষ্ট কক্ষপথে অবস্থান করা জেমস ওয়েব টেলিস্কোপটি গত ২৭ জুলাই বৃহস্পতি গ্রহের ছবিটি পাঠায়। ক্যালিফোর্নিয়ার বিজ্ঞানী জুডি স্মিট ছবিটি সম্পাদনা শেষে সোমবার (২২ আগস্ট) সেটি প্রকাশ করেন।

ছবিতে দেখা যাচ্ছে, বৃহস্পতির উত্তর ও দক্ষিণ মেরুর চোখ ধাঁধানো বর্ণিল আলোকচ্ছটা। এটা মূলত বৃহস্পতির পৃষ্ঠের দানবীয় ঝড় ‘গ্রেট রেড স্পট’। এই ঝড়টি এতাটাই বড় যে এটা আমাদের পৃথিবীকে গিলে ফেলতে পারে নিমেষের মধ্যেই। এছাড়া গ্রহটিকে ঘিরে থাকা বলয় ছবিতে ফুটে উঠেছে। বৃহস্পতি গ্রহের পেছনের ছায়াপথগুলোর চকচকে পটভূমিতে ছোট্ট দুটি উপগ্রহকেও উজ্জ্বল দেখা যাচ্ছে।

সাধারণত লাল রঙের ‘গ্রেট রেড স্পট’ কে জেমস ওয়েবের নতুন ছবিতে দেখা গেছে সাদা রঙের। জেমস ওয়েবের ‘নিয়ার ইনফ্রারেড’ ক্যামেরার মাধ্যমে তোলার কারণেই লাল রঙের বদলে ফুটে উঠেছে সাদা রঙের ‘গ্রেট রেড স্পট’।

ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার অধ্যাপক ও প্ল্যানেটারি বিশেষজ্ঞ ইমকে ডি প্যাটার বলেন, ‘আজ পর্যন্ত বৃহস্পতির এমন চিত্র দেখিনি আমরা। এটা বিস্ময়কর ও অতুলনীয়। জেমস ওয়েবের এই ছবিতে বৃহস্পতির বিশদ বিবরণ এত সূক্ষ্ম যে আমরা সত্যিই আশা করিনি এই ছবি এত ভালো হবে।’

এদিকে জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, এটা অবিশ্বাস্য। জেমস ওয়েবের নিয়ার ইনফ্রারেড ক্যামেরা যে কতটা শক্তিশালী, এই ছবিটিই তারই প্রমাণ। মানব চোখে ইনফ্রারেড আলো দৃশ্যমান নয়।

সূত্র: দ্য গার্ডিয়ান, বিবিসি

জেডএস/এসএ