ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
১৭ মার্চ ২০২৩ ১০:০৭
ছবি-বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
ইউক্রেনের করা যুদ্ধাপরাধের
অভিযোগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে
আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। খবর আল-জাজিরার
আইসিসি বলেছে, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি
ইউক্রেনে অভিযান শুরুর পর পুতিন যুদ্ধের আন্তর্জাতিক নীতি লঙ্ঘন করেছেন। ইউক্রেনের
শিশুদের জোরপূর্বক রাশিয়ায় নিয়েছেন।
পুতিন ছাড়াও মারিয়া আলেকসেয়েভনা
লভোভা-বেলোভার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আইসিসি। মারিয়া হচ্ছেন রুশ প্রেসিডেন্টের
অফিসের শিশু অধিকারবিষয়ক কমিশনার।
এদিকে
আন্তর্জাতিক অপরাধ আদালতের এমন পদক্ষেপের রুশ কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো
মন্তব্য করেনি। গত বছরের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। তবে সেখানে
কোনো ধরনের নৃশংসতা চালানোর অভিযোগ বরাবারই অস্বীকার করেছে মস্কো।
জেবি/