নিজস্ব প্রতিবেদক

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


০২ মে ২০২৩ ১১:৪৫



যেসব কারণে বেঁকে যায় রেললাইন (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

০২ মে ২০২৩ ১১:৪৫


বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর

গ্রীষ্মকাল এলেই রেললাইনের দৈর্ঘ্যের পরিবর্তন দেখা যায়। সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন স্থানেও রেললাইন বেঁকে যাওয়ার ঘটনা ঘটেছে। গ্রীষ্মকালেই কেন বারবার এই রেলপথ বাঁকা হয়ে যায়, সে সম্পর্কে বিস্তারিত থাকছে আজকের বেঙ্গলনিউজ টোয়েন্টিফোরের প্রতিবেদনে-

একটি রেললাইন ট্র্যাকের দুটি আলাদা পাতের সংযোগের স্থানে কিছুটা ফাঁকা রাখা হয়। এর কারণ, রেললাইন ইস্পাতের তৈরি হওয়ার ফলে গরমে পাতগুলো প্রসারিত হয়। এই সম্প্রসারণের সুযোগ দেওয়ার জন্য রেললাইনের নির্দিষ্ট দৈর্ঘ্যের পর ফাঁকা রাখা হয়। যদি কোনো ফাঁক না থাকে, গ্রীষ্মের তাপে ইস্পাতের প্রসারণের ফলে রেলগুলো পাশের দিকে বেঁকে যাবে। যার ফলে ট্রেন দুর্ঘটনার কবলে পড়বে। এমনকি রেললাইনে চাকার ঘর্ষণেও তাপ উৎপন্ন হয়। ফলে লোহার স্লিপারের দৈর্ঘ্য বৃদ্ধি পায়। এ কারণেও রেললাইনে দুটি পাতের সংযোগস্থলে ফাঁকা রাখা হয়। অন্যথায় রেললাইন বেঁকে গিয়ে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে।

সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া শহরের দারিয়াপুরে একই স্থানে কয়েকবার রেললাইন বাঁকা হয়ে যাওয়ার ঘটনা লক্ষ্য করা যায়। এতে করে মালবাহী ট্রেনের ৭টি বহি লাইনচ্যুত হয়। এ ঘটনায় অতিরিক্ত তাপমাত্রার কারণে রেললাইন বেঁকে যাওয়ায় মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার জসিম মিয়া ও স্টেশনের রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক আমিনুল ইসলাম।

যদিও এর আগে তীব্র দাবদাহের কারণে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে রেলপথের বিভিন্ন অংশে গতি কমিয়ে ট্রেন চলাচলের নির্দেশ দেয় রেল কর্তৃপক্ষ। এ সময় সর্বোচ্চ ৪০ কিলোমিটার গতিতে সব আন্তঃনগর ও লোকাল ট্রেন চালাতে লোকো মাস্টারদের নির্দেশনা দেওয়া হয়। এ ছাড়া মালবাহী ট্রেনগুলোকে ৩০ কিলোমিটার গতিতে চালানোর নির্দেশনা দেওয়া হয়েছিল।

ইউএইচ/এইচআই