নিজস্ব প্রতিবেদক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
০২ জুন ২০২২ ১২:৫৭
ফাইল ছবি
দুই শিশু-সন্তান
জেসমিন মালিকা ও লাইলা লিনাকে সঙ্গে নিয়ে বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে জাপানি নাগরিক
নাকানো এরিকো যে আবেদন করেছিলেন, আপিল বিভাগ তা খারিজ করে দিয়েছেন। বৃহস্পতিবার (০২
জুন) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপলি বিভাগের ছয় সদস্যের পূর্ণাঙ্গ
বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে গত
১৭ মে জেসমিন মালিকা ও লাইলা লিনাকে নিয়ে বিদেশে বেড়ানোর জন্য আদালতের অনুমতি নিতে
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করেন এরিকোর আইনজীবী মুহাম্মদ শিশির মনির। আবেদনে
বলা হয়, দুই মেয়েকে নিয়ে এরিকো বাংলাদেশে অনেক দিন কাটিয়েছেন। তারা অবকাশ কাটাতে দেশের
বাইরে বেড়ানোর জন্য যেতে চান; সেটা জাপানও হতে পারে।
এদিকে একই
বেঞ্চে দুই শিশুর বাংলাদেশি বংশোদ্ভূত বাবা ইমরান শরীফের বিরুদ্ধে এরিকোর করা আদালত
অবমাননার অভিযোগ খারিজ করেছেন আপিল বিভাগ। আবার আপিল বিভাগের আদেশ অমান্য করা নিয়ে
জাপানি স্ত্রীর বিরুদ্ধে স্বামীর পাল্টা অভিযোগও আমলে নেননি আদালত।
এর আগে গত
১৩ ফেব্রুয়ারি জাপানি বংশোদ্ভূত বাংলাদেশি দুই কন্যাশিশু আপাতত তাদের মায়ের হেফাজতে
থাকবে বলে আদেশ দিয়েছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ওই আদেশে বলা হয়, দুই শিশুর
বিষয়ে ঢাকার পারিবারিক (সহকারি জজ) আদালতে বিচারাধীন মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত
তারা মায়ের কাছেই থাকবে। একই সঙ্গে তিন মাসের মধ্যে পারিবারিক আদালতকে মামলাটি নিষ্পত্তিরও
নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।
আপিল বিভাগের
আদেশে গত বছর ১২ ডিসেম্বর থেকে মায়ের হেফাজতেই রয়েছে শিশু দুটি। তবে তাদের বাবা প্রতিদিন
সকাল ৯টা থেকে রাত ৯টার মধ্যে সুবিধাজনক সময়ে তাদের সঙ্গে দেখা করতে পারেন।
সিভি/কেএ